পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
বরিশালের গৌরনদীতে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহণের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহণ ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহণের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ