কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই স্ত্রীর দাফন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই স্ত্রীর দাফন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীকে কালিহাতী উপজেলায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হয়েছে স্ত্রী নাসরিন সিদ্দিকীকে। কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়ির মাঠে বাদ আছরের নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানা যায়, রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা শেষে নাসরিন সিদ্দিকীকে কাদের সিদ্দিকীর নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হয়েছে নাসরিন সিদ্দিকীকে। জানাজায় সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা

জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী মুরাদ সিদ্দিকী, আজাদ সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ