ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা
ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার
হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
গত ২০ মে কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ ছুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, গত ২০ মে সাবেক দুই সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়।
সেখানে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ থেকে পলায়নের চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আরেকটি আবেদনে কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ চাওয়া হয়। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান কামারুল আরেফিন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।