চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ শ্রীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে একতলা ভবনের চারটি কক্ষের আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ হামলা হয়। মুক্তিযোদ্ধা আলী হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর স্ত্রী রাশেদা আখতার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাঁরা কেউ ওই বাড়িতে থাকেন না। আলী হোসেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জামশেদ আলম নামের এক ব্যক্তি আলী হোসেনের গ্রামের বাড়িটি দেখভাল করেন। জামশেদ তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে

ওই বাড়িতে থাকেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা-জানালায় ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তাঁরা ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় জামশেদ ও তাঁর স্ত্রী-সন্তানের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বাড়ির তত্ত্বাবধায়ক জামশেদ আলম বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। কোনো রকমে বাচ্চাগুলোর প্রাণ রক্ষা করছি। আমাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভান।’ আলী হোসেনের স্ত্রী রাশেদা আখতারের বলেন, ‘আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তাঁর ব্রেইন হেমারেজ, তিনি

মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে বা কারা এই কাজ করলো, কিছুই বুঝতে পারছি না।’ এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা হামলা চালিয়েছে, সেটা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১ গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আমিরাতে হামলার জন্য ‘মার্কিন সামরিক দুঃসাহসিকতা’ দায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা বিদ্যুতের দাম কত বাড়ছে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি