সাদ্দামের সেই বিলাসবহুল প্রাসাদ এখন বিশ্ববিদ্যালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

সাদ্দামের সেই বিলাসবহুল প্রাসাদ এখন বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
ইরাকের এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিলাসবহুল প্রাসাদ এখন বিশ্ববিদ্যালয়। তার অন্যতম নজরকাড়া আল-ফাও প্রাসাদটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অব বাগদাদ (এইউবি) নামে। সেখান থেকেই প্রথমবারের মতো স্নাতক সমাবর্তন উদযাপন করল ইরাকের শিক্ষার্থীরা। গত ২৪ মে অনুষ্ঠিত এই সমাবর্তনে ছিলেন মোট ৩৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী স্নাতক সম্মান লাভ করেন। ব্যবসা প্রশাসন, বিজ্ঞান এবং মানবিক শাস্ত্রে তারা ডিগ্রি অর্জন করেন। সেই অনুষ্ঠানে রাজনৈতিক বিশিষ্টিজন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য। সাদ্দাম হোসেনের আল-ফাও প্রাসাদটি ‘ওয়াটার প্যালেস’ নামেও পরিচিত। ইরাকের বাগদাদে অবস্থিত প্রাসাদটি

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কিমি দূরে, টাইগ্রিস নদী থেকে একটি কৃত্রিম হ্রদের মাঝে অবস্থিত। প্রাসাদটিতে মোট ৬২টি কক্ষ। দেয়াল-ছাদ-স্তম্ভ সবখানেই সাদ্দামের নাম খোদাই করা। ঢুকতেই ১০ মিটার উচ্চতার কারুকাজখচিত একটি প্রধান দরজা চোখে পড়বে। অন্দরমহলে মার্বেল মেঝে, সোনার প্রলেপযুক্ত বাথরুম, ২৫ ফুট উচ্চতার ছাদ। বিশাল ঝাড়বাতি। ১৯৮৮ সালে ইরাকি বাহিনী আল-ফাও উপদ্বীপ পুনরুদ্ধার করেন। এরপরই বিজয় উদযাপন করতে সাদ্দাম হোসেন প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেন। ১৯৯০ দশকে প্রাসাদটি নির্মাণকাজে প্রায় ২,০০০ শ্রমিক নিযুক্ত ছিলেন। যাদের মধ্যে মরক্কো, মিসর, সুদান ও ইরাকের কারাবন্দিরাও ছিলেন। প্রাসাদ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের গল্প ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর প্রাসাদটি মার্কিন বাহিনীর সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়।

পরে ইরাকি উদ্যোক্তা সাদি সাইহুদের অর্থায়নে এটি একটি আমেরিকান আদলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। বিশ্ববিদ্যালয়টি নির্মাণের মূল লক্ষ্য ছিল ইরাকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যতের দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মাইকেল মুলনিক্স বলেন, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন খ্যাতনামা ভ্যান্ডারবল্টি ইউনিভার্সিটি, কলোরাডো স্কুল অব মাইনস, লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এক্সেটার এবং রোমের সাপিয়েনজা ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে কাজ করছে। তিনি বলেন, ‘যুদ্ধ ও অবহেলার কারণে ধ্বংসপ্রাপ্ত একটি স্থাপনা আজ একটি মর্যাদাপূর্ণ, অলাভজনক একাডেমিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে’। চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা স্নাতক মোহাম্মদ বাকির বলেন, ‘ইরাকে ভবিষ্যৎ সহজ নয়। আমাদের সবার উদ্বেগ রয়েছে। তবে এইউবির মাধ্যমে আমরা ইতোমধ্যে

বেসরকারি খাতে চাকরির প্রস্তাব পেয়েছি। যদিও আমার শিক্ষা খরচ প্রায় ১০ মিলিয়ন ইরাকি দিনার ছিল, তবে এটি একটি মূল্যবান বিনিয়োগ ছিল’। বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সাদি সাইহুদ উল্লেখ করেন, যদিও সরকারি চাকরির সুযোগ সীমিত, এইউবির শিক্ষার্থীরা বেসরকারি খাতে এবং উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী