৬৬ বছরের পুরোনো প্রেমপত্র খুঁজে পেল দুই কিশোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

৬৬ বছরের পুরোনো প্রেমপত্র খুঁজে পেল দুই কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কে ভেবেছিল ইতিহাস ধরা দেবে হাতে? পোল্যান্ডের গদান্‌স্ক শহরের স্টোগি সৈকতের ধারে হাঁটতে গিয়ে ঠিক এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হলো ১০ বছর বয়সী দুই কিশোর- এরিক ও কুবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরোনো দুর্গ দেখতে গিয়েছিল তারা। সৈকতের ধারে হঠাৎ চোখে পড়ে একটি বিবর্ণ কাচের বোতল। শিশুমন কৌতূহলী, বোতল খুলতেই চোখের সামনে ধরা পড়ে একটি জীর্ণ কাগজ। তা আর কিছু নয়, একটি প্রেমপত্র। সময় বলছে, চিঠিটি লেখা হয়েছে ১৯৫৯ সালে—ছয় দশকেরও বেশি আগে। চিঠির লেখিকা ‘রিশিয়া’। পত্রের ঠিকানায় যাকে লেখা, তার নাম ‘বান্নি’। ছোট্ট কাগজের পাতায় রিশিয়া লিখেছেন তার নিঃসঙ্গ স্কুলজীবনের কথা, ভালোবাসার গভীর অনুভূতি আর নিজের শান্ত ও

সংযত চরিত্রের কথা। তিনি লিখেছিলেন, ‘আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি শান্ত ও বিনয়ী। আমি কারও সঙ্গে বন্ধুত্ব করি না। পুরুষদের এড়িয়ে চলি।’ কিন্তু সেই ‘এড়িয়ে চলা’র মধ্যেও গড়ে উঠেছিল এক আবেগী টান, এক অনুচ্চারিত ভালোবাসা, যা কালের অতল গহ্বরে হারিয়ে যায়নি। বোতলের ভেতরে চাপা পড়ে থাকা সেই ভালোবাসার চিহ্ন যেন ফিরে এলো ৬৬ বছর পর। এরিক ও কুবা এখন রিশিয়াকে খুঁজে বের করতে চায়। তারা ইতোমধ্যে তরনুভ শহরের একটি জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেছে। লক্ষ্য একটাই—রিশিয়ার পরিচয় জানার চেষ্টা এবং সম্ভব হলে তার সঙ্গে দেখা করা। সমুদ্রের ঢেউ হয়তো অনেক গল্প গিলে নেয়, কিন্তু কিছু গল্প রয়ে যায় কাচের বোতলে, ভালোবাসার হাতের লেখায়। সময় বদলায়,

প্রজন্ম বদলায়, কিন্তু প্রেম? সে কি কখনো পুরোনো হয়? তথ্যসূত্র: ইউপিআই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়