ইশরাক হোসেনের শপথ যে কোনো সময় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ইশরাক হোসেনের শপথ যে কোনো সময়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যে কোনো সময় শপথ নিতে পারেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। শপথ পড়ানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দায়িত্বশীল ওই কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ পড়ানোর জন্য সারসংক্ষেপ পাঠিয়ে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা বা সচিব বা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর কথা বলতে পারেন। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ।

বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় সরকার বিভাগ। কর্মকর্তারা আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন দিলেই আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ পড়ানোসহ দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান