পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক অভিযানে ৯ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের মতে, ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়। এরপর টাংক জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও দুই সন্ত্রাসী নিহত হয়। তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার বাঘ এলাকায়। সেখানে আরও তিন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে। আইএসপিআর আরও জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারত থেকে প্রত্যক্ষ সহায়তা পেত। এছাড়া ওই এলাকাগুলোতে এখনো সন্ত্রাসীদের

উপস্থিতির খবরে চিরুনি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎপাটনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা জানান। তিনি বলেন, ভারত-সমর্থিত চক্রের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে। তিনি দেশপ্রেমিক বাহিনীর সাহসিকতাকে ‘স্যালুট’ জানিয়ে বলেন, ‘প্রত্যেক পাকিস্তানিই তাদের সশস্ত্র বাহিনীর সাহস ও নিষ্ঠায় গর্ব বোধ করে’। সূত্র: জিও নিউজ ও সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত