ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক সংবাদমাধ্যম ও এক্স অ্যাকাউন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫
     ৮:৫৯ অপরাহ্ণ

ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক সংবাদমাধ্যম ও এক্স অ্যাকাউন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ৮:৫৯ 129 ভিউ
পাকিস্তানের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার প্রায় আট হাজার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে একাধিক অনলাইন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রোফাইলও। এ নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভারত সরকার ‘জাতীয় নিরাপত্তার’ কথা বললেও সমালোচকরা বলছেন, এটি তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নজিরবিহীন আঘাত। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যাকাউন্টে গত ৮ মে এক বিবৃতিতে জানানো হয়, ভারত সরকারের আদেশ অনুযায়ী কেবল ভারত থেকে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোর প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবে সংস্থাটি এ নির্দেশের সঙ্গে একমত নয় এবং একে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলেও মন্তব্য করেছে। বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ছিল চীনের সিনহুয়া, গ্লোবাল টাইমস, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, ভারতের বিভিন্ন

সাংবাদিক এবং স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফ্রি প্রেস কাশ্মীর, মাক্তুব এবং যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দুত্ব ওয়াচ। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এখন পর্যন্ত পুরো তালিকা বা অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দিষ্ট কারণ জানায়নি। ভারতের অন্যতম ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ওয়্যার পুরোপুরি ব্লক হয়ে যায় গত ৯ মে। এক্স অ্যাকাউন্টের পাশাপাশি সংবাদমাধ্যমটির ওয়েবসাইটও বন্ধ করা হয়। একদিন পরেই ব্লক তুলে নেওয়া হলেও তার আগে তাদের একটি প্রতিবেদন মুছে ফেলতে হয়, যাতে বলা হয়েছিল, পাকিস্তান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন বলেন, সরকারি ব্যাখ্যা না দিয়েই আমাদের ব্লক করা হয়েছিল। এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। কাশ্মীরভিত্তিক ফ্রি প্রেস কাশ্মীরের সম্পাদক কাজি জায়েদ জানান, আমরা কোনো

নির্দিষ্ট কনটেন্ট নীতিমালার লঙ্ঘন করেছি এমন কিছু জানি না। এক্স থেকেও কোনো পূর্বাভাস পাইনি। তিনি জানান, তারা আইনি পদক্ষেপের কথা ভাবছেন। সংবাদমাধ্যম পর্যবেক্ষক সংস্থা সিপিজের ভারত প্রতিনিধি কুনাল মজুমদার বলেন, আঞ্চলিক উত্তেজনার সময় স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই ব্লক আদেশ গণতন্ত্রের মূল চেতনাকেই খর্ব করছে। সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে সব ব্লক প্রত্যাহার করে সংবাদমাধ্যমের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন