৭৩-পূর্ব সীমানার ভিত্তিতে নির্বাচনের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

৭৩-পূর্ব সীমানার ভিত্তিতে নির্বাচনের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
১৯৭০-৭৩ সালের নির্বাচনি এলাকার সীমানা যেভাবে নির্ধারিত ছিল ঠিক সেইভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। শনিবার সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান। এ সময় সমিতির ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সাহেদ আলী জিন্নাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন। শাহ্ মো. খসরুজ্জামান বলেন, ক্ষমতাসীন সরকারের প্রভাবে নির্বাচনি এলাকার সীমানা লন্ডভন্ড হয়ে গেছে। নতুন সীমানা নির্ধারণ বাস্তবমুখী ও গ্রহণযোগ্য করতে হবে। যেন জাতির কাছে এ বিষয়টি প্রশ্নবিদ্ধ না হয়। দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিকল্প নেই। এ জন্য

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। খসরুজ্জামান বলেন, সংঘাতবিহীন নির্বাচনে যোগ্য প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে এরকম ব্যবস্থা করা এখন সময়ের দাবি। রিটার্নিং অফিসার (ডিসি) প্রত্যেকে নির্বাচনি এলাকায় অঞ্চলভিত্তিক একই মঞ্চে প্রার্থীদের পরিচিতি সভার আয়োজন করবেন। তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় পোস্টার ও লিফলেট ছাপিয়ে টাঙানো ও প্রচারের ব্যবস্থা করবেন। খরচ সম্মিলিতভাবে প্রার্থীরা বহন করবে। এতে যোগ্য ব্যক্তিদের প্রার্থী হওয়ার আগ্রহ সৃষ্টি হবে। এতে ভোটাররা কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত হবেন। এরূপ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি হবে। অন্তবর্তীকালীন সরকার দেশকে আরও এগিয়ে নিতে পারবেন বলে জাতি বিশ্বাস করে। এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচন সংস্কার কমিশনে বৈজ্ঞানিক নির্বাচন পদ্ধতির

প্রস্তাব দাখিল করে জাতীয় আইনজীবী সমিতি। বৈজ্ঞানিক নির্বাচন পদ্ধতিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটা অটুট রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন