ভারতের সামগ্রী দিয়ে ড্রোন বানিয়ে পাকিস্তানকে দিয়েছিল ‍তুরস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

ভারতের সামগ্রী দিয়ে ড্রোন বানিয়ে পাকিস্তানকে দিয়েছিল ‍তুরস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে চলা ‘যুদ্ধে’ পাকিস্তানকে সরাসরি সমর্থন করায় তুরস্কের বিরুদ্ধে ফুঁসছে গোটা ভারত। এরইমধ্যে নয়াদিল্লি-আঙ্কারার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ভারত থেকে আমদানি করা সামগ্রীতেই নাকি ফৌজি ড্রোন তৈরি করছে তুরস্ক। তারপর সেগুলি তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে। এমন খবর বের হতেই তুরস্কে ড্রোন নির্মাণ সামগ্রী অবিলম্বে রপ্তানি বন্ধের দাবি তুলেছেন ভারতীয়রা। এমনিতেই নয়াদিল্লিকে অস্ত্র বিক্রির ব্যাপারে অনাগ্রহ আছে আঙ্কারার। ড্রোন সংক্রান্ত প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে তো সরাসরি ‘না’ বলতে এতটুকু দেরি করেননি তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। অথচ ভারত থেকে প্রতি বছর বিপুল পরিমাণে ইঞ্জিনিয়ারিং সামগ্রী আমদানি করে দক্ষিণ-পূর্ব ইউরোপের এই সাবেক অটোমান রাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সেগুলি

ড্রোন তৈরিতে অনায়াসে ব্যবহার করার সুযোগ রয়েছে তাদের। সূত্রের খবর, ভারত থেকে অ্যালুমিনিয়াম পণ্য, গাড়ি নির্মাণ, টেলিকম ও বিমানের যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সরঞ্জাম আমদানি করে তুরস্ক। এ ছাড়া নয়াদিল্লির রফতানি সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাটারি, রিসিভার, ভিডিয়ো ট্রান্সমিটার এবং অ্যান্টেনা। এগুলিকে ড্রোন উৎপাদনের কাঁচামাল হিসাবে ব্যবহারের প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। অত্যাধুনিক ফৌজি ড্রোন তৈরিতে আরও কিছু গুরুত্বপূর্ণ সামগ্রীর প্রয়োজন হয়। সেগুলি হল, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোল, ফ্লাইট কন্ট্রোল মডিউল, ক্যামেরা, প্রপেলার, মোটর, ফ্রেম এবং কন্ট্রোলার। এই সরঞ্জামগুলিও বিপুল পরিমাণে ভারত থেকে আমদানি করে তুরস্ক। ফলে স্বাভাবিক ভাবেই আঙ্কারার বিরুদ্ধে সন্দেহ দানা বেঁধেছে ভারতের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?