ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, জনমনে আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, জনমনে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৫ |
তুরস্কের রাজধানী আঙ্কারা, কনিয়া এবং আশেপাশের কয়েকটি শহরে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশটিতে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কনিয়ার কুলু জেলা। ভূমিকম্পটি স্থানীয় সময় অনুযায়ী সকাল নাগাদ অনুভূত হয় এবং রাজধানী আঙ্কারাসহ মধ্য তুরস্কের বেশ কয়েকটি প্রদেশে এর কম্পন সুস্পষ্টভাবে টের পাওয়া যায়। এএফএডি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য আফটারশক বা ক্ষয়ক্ষতির আশঙ্কা মাথায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে রাজধানী আঙ্কারায় ভূমিকম্পের কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হওয়ায়

লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে, তবে তা খুব দ্রুতই পুনরুদ্ধার করা হয়। তুরস্ক একটি প্রবল ভূমিকম্পপ্রবণ অঞ্চল। কারণ দেশটি ইউরেশিয়ান এবং আনাতোলিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে মাঝেমধ্যেই এখানে মাঝারি ও শক্তিশালী মাত্রার ভূমিকম্প ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার এই ভূমিকম্প বড় ক্ষতির কারণ না হলেও, এটি একটি সতর্কবার্তা। নগর পরিকল্পনা ও নির্মাণনীতিতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন অনেকে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি