রিলে পাকিস্তানি গায়কের গান দিয়ে সমালোচনার মুখে কঙ্গনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

রিলে পাকিস্তানি গায়কের গান দিয়ে সমালোচনার মুখে কঙ্গনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় আলোচনায় থাকেন। বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও পরিচিত। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রায় দিন নিজের জীবন নিয়ে নানা কথা আপডেট দিতে থাকেন তিনি। পেশায় তিনি অভিনেত্রী, পর্দায় বলিষ্ঠ চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারদর্শী। আবার অন্যদিকে হিমাচলের সংসদ সদস্য। অভিনেত্রী গুণমুগ্ধ আসমুদ্র হিমাচল। কিন্তু গত কয়েক বছরে সেই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন বিশেষ রাজনৈতিক মতাদর্শের বাহক। গত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সংসদ সদস্য হয়েছেন কঙ্গনা রানাউত। ২০২৪ সালে তিনি নির্বাচনে জিতে নিজের রাজ্যের মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। কিছু দিন আগে 'ইমার্জেন্সি' সিনেমাতেও ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সিনেমাটি বক্স অফিসে সাফল্য

না পেলেও কঙ্গনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। হিমাচলকন্যা নানাভাবে দলীয় বক্তব্যের সমর্থনে গলা তোলেন। এমনকি একসময় অভিনেত্রী দাবি করে বলেছিলেন, ভারতের আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে— নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর। পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলেও বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এবার বিতর্কের পাশাপাশি নিজেকে করে তুললেন হাস্যরসের মানুষ হিসাবে। গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ৬ মে ‘অপারেশন সিঁদুর’-এর পরও সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছিলেন। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদে পূর্ণ, জঘন্য দেশ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। এমনকি পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়া উচিত বলেও দাবি করেছিলেন কঙ্গনা। কিন্তু গত রোববার অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল

পোস্ট করেন। সেখানে দেখা যায়, রাজস্থানের কোনো প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সবুজ বাগানে সবুজ-গোলাপি রেশমি শাড়িতে মোহময়ী লাগছিল তাকে। তারই সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে ময়ূর, কিশোরীর মতো লাফালাফি করে গাছ থেকে ফল পাড়তে দেখা যায় অভিনেত্রীকে। কঙ্গনা বলেন, বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন, তা হলো— জীবন। আশা রাখি, আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না। জীবনটাকে উপভোগ করব। আর এখানেই একটি ভুল করে বসেন অভিনেত্রী। এই রিলে তিনি জুড়ে দেন পাকিস্তানি গায়ক জায়েন জোহেবের গান— ‘রানঝেয়া ওয়ে’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল এই পাকিস্তানি গান। এমন পরিস্থিতিতে কঙ্গনার মতো স্পষ্টবক্তা অভিনেত্রী ও রাজনীতিবিদের রিলে পাকিস্তানি গান ব্যবহার করায়

নতুন করে উসকে উঠেছে বিতর্ক। পাকিস্তানি নেটিজেনরা তুলাধোনা করেছেন কঙ্গনাকে। সেই সঙ্গে তার ভক্ত-অনুরাগীরাও ছুড়ে দিয়েছেন কটু মন্তব্য। তবে অভিনেত্রীর অমনোযোগিতায় হাসির রোলও তুলেছেন অনেক নেটিজেন। উল্লেখ্য, ২০১৬ সালে জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ ছিল। প্রায় ৯ বছর পর সম্প্রতি তাদের নিয়ে ফের কাজ করার কথা শুরু হচ্ছিল ভারতে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় পহেলগাঁওকাণ্ড। ফলে ফের পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর দাবি ওঠে। বন্ধ হয়ে যায় ফাওয়াদ খানের আসন্ন সিনেমা ‘আবির গুলাল’-এর মুক্তি। এমনকি পাকিস্তানি তারকাদের অভিনীত ছবিগুলোর পোস্টার থেকে তাদের সিনেমা সরিয়ে দেওয়ার নির্দেশও এসেছে। এদিকে কঙ্গনা রানাউত শিগগিরই হলিউডে পা রাখতে চলেছেন। তাকে ভৌতিক

সিনেমা 'ব্লেসড বি দ্য ইভিল'-এ প্রধান চরিত্রে দেখা যাবে। তার সেই সিনেমায় সহ-অভিনেতা হিসেবে থাকবেন টাইলার পোসি ও স্কারলেট রোজ স্ট্যালোন। অনুরাগ রুদ্র সিনেমাটি পরিচালনা করছেন। সিনেমার শুটিং শুরু হবে নিউইয়র্কে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা