প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
‘অপারেশন সিঁদুরের’ জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০ হাজার কোটি রুপি বাড়তে পারে। শুক্রবার (১৬ মে) সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫/২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই ২০২৪/২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। সূত্র আরও জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য

ব্যবহার করা হবে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪/১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং (সম্ভবত) বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে আসলো। কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার

মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান