ইমরান খানের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

ইমরান খানের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
পাকিস্তানের রাজনীতিতে নতুন করে নাটকীয় মোড় নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকদিনের যুদ্ধের পর কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দেন। গত সোমবার (১২ মে) আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান। ওই সময় আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান। তবে ইমরান খান স্পষ্ট করে জানিয়েছেন, এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা গণমাধ্যমের নজরের বাইরে

হতে হবে, যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায়। পিটিআই নেতারা এখন বলছেন, দল এখন আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে। দলটির নেতারা মনে করেন, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। তাই এবার তারা আরও বেশি গোপনীয়তা ও আলোচ্য বিষয়ের ওপর জোর দিতে চান। ‘দ্য নিউজ’ পত্রিকাকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের নেতা ইমরান খানের কাছে পৌঁছে দেন। নেতা আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে গওহর কোনো কথা বলেননি। তার ভাষায়, ‘আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলা যাবে না।’ ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআই’কে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো প্রস্তাব নিয়ে এগোনো সম্ভব নয়। দলের ভেতরের সূত্রগুলো বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র দাবি করেছে, প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান