আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) বুধবার নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রোগ্রামের আওতায় দ্বিতীয় কিস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। এসবিপি জানিয়েছে, এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১৬ মে অন্তর্ভুক্ত হবে। খবর সামা টিভির। এ অর্থ ছাড়ের আগে গত ৯ মে ওয়াশিংটনে আইএমএফ নির্বাহী বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাকিস্তানের ৭০০ কোটি ডলারের ঋণ অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়। প্রসঙ্গত, আইএমএফ একটি নতুন ২৮ মাসব্যাপী রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচিও অনুমোদন করেছে। যার মাধ্যমে পাকিস্তান অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলারের ঋণ পাবে। এ উদ্যোগের লক্ষ্য হলো পাকিস্তানের জলবায়ু

সহনশীলতা গড়ে তোলা। বোর্ড সভা-পরবর্তী বিবৃতিতে আইএমএফ পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। তারা জানায়, মুদ্রাস্ফীতি ২০১৫ সালের পর সর্বনিম্ন পর্যায়ে এসেছে, আর্থিক অবস্থা উন্নত হয়েছে এবং দেশের বৈদেশিক খাত শক্তিশালী হয়েছে। তবে, আইএমএফ অর্থনীতির কিছু মৌলিক দুর্বলতার দিকও তুলে ধরে— যেমন সংকীর্ণ কর কাঠামো, দুর্বল শাসনব্যবস্থা এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতে বিনিয়োগের অভাব। এসবিপি জানিয়েছে, আইএমএফ-এর এই অর্থপ্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং সরকারের সংস্কারমূলক কার্যক্রমকে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, এ অর্থপ্রাপ্তি পেমেন্ট ভারসাম্যে স্বস্তি আনবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান