মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকা দক্ষিণ সিটির সাধারণ নাগরিক’-এর ব্যানারে কয়েকশ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আজ বুধবার (১৪ মে) সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে তারা অবস্থান নেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সচিবালয়ে আগুন লাগার পর থেকে নগর ভবন থেকে এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলিস্তান এলাকায় নগর ভবনের সামনে সকাল সাড়ে ৮টা থেকেই লোকজন আসতে শুরু করেন। তারা শপথ পড়িয়ে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন। ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন

কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়। বিক্ষোভকারীরা জানান, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়নি। তাই তারা আজ বিক্ষোভ করছেন। তারা জানান, দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলবে এবং তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী