যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বক্তৃতাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছেন বলে ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বক্তৃতায় ট্রাম্প বলেছেন, সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এসেছে। তিনি আরও জানান, এই পদক্ষেপ তাদের মহত্ত্বের সুযোগ দেবে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনার কথা জানাতে গিয়ে রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, ‘সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এবং তুরস্কের প্রেসিডেন্ট

রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’ ট্রাম্পের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে, ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ক্ষমতা দখলকারী আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি উল্লেখযোগ্য জয়। ট্রাম্পের বক্তব্যে, সিরিয়ার মানুষের বহু বছর ধরে প্রহসন, যুদ্ধ এবং হত্যাকাণ্ডের শিকার হওয়ার বিষয়টি উঠে আসে। আর এই কারণেই ট্রাম্প প্রশাসন এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার মধ্যে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে বলেও জানান। সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল। আর এর উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এবং অর্থনৈতিকভাবে সিরিয়াকে

চাপে রাখা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ