পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ May, ২০২৫

পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৫ |
চলতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিয়েভের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতি চুক্তি মেনে না নিলে মস্কোকে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন ইউরোপীয় নেতারা। স্টপ-স্টার্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টের সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি রোববার জানিয়েছেন, তিনি তুরস্কে যাবেন এবং বৃহস্পতিবার সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবেন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে প্রস্তাবিত বৈঠকের আগে ইউক্রেনের যুদ্ধের কূটনৈতিক অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে। যুদ্ধের সব পক্ষই কিয়েভ, মস্কো, ওয়াশিংটন এবং ইউরোপীয় নেতারা - তাদের পছন্দসই ফলাফল পাওয়ার আশা করছেন। ইউরোপ কী চায়? ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা

সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি দাবি করেছে, যা কিয়েভ এবং মস্কোর মধ্যে সরাসরি শান্তি আলোচনার পূর্বশর্ত বলে অভিহিত করা হয়েছে। সোমবারের মধ্যে ক্রেমলিন তার অবস্থান পরিবর্তন না করলে রাশিয়ার উপর তাৎক্ষণিকভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন ইউরোপীয় নেতারা। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘড়ির কাঁটা টিক টিক করছে - এই দিনের শেষ পর্যন্ত আমাদের কাছে এখনও ১২ ঘণ্টা সময় আছে। এদিকে, হুমকি সত্ত্বেও মস্কো সোমবার তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দৈনিক ব্রিফিংয়ে বলেছেন যে ‘আল্টিমেটামের ভাষা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। ‘ তিনি পরে বলেন, মস্কো এই সংঘাতে শান্তি অর্জনের জন্য ‘গুরুতর’ আলোচনা চায়।

এছাড়া পাঁচটি প্রধান ইউরোপীয় সামরিক শক্তির প্রতিরক্ষামন্ত্রীরাও ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার ইতালিতে বৈঠকের পরিকল্পনা করছেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীদের আতিথ্য করবেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি