গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক। পৃথিবী আর সব দেশ যখন যুদ্ধের সময় থমকে যায়, বিপর্যয়ে ভেঙে পড়ে, ফিলিস্তিনিরা সেখানে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। কয়েকটা উদাহরণ দিই- এ যুদ্ধের শিশু হিন্দ রজবকে হত্যার মধ্য দিয়ে গড়ে উঠেছে হিন্দ রজব ফাউন্ডেশন। গণহত্যায় অংশ নেওয়া ইসরাইলি সৈন্যরা যেই দেশেই যাচ্ছে, আন্তর্জাতিক আদালতের সমন নিয়ে সেই দেশের আদালতে মামলা ঠুকে দিচ্ছে তারা ওই সৈন্যকে ওয়ার ক্রিমিনাল আখ্যা দিয়ে। ফলে ইসরাইলি সৈন্যটিকে তৎক্ষণাৎ সে-দেশ ছেড়ে পালাতে হচ্ছে। হিন্দ রজব ফাউন্ডেশন বিশ্বজুড়ে ইসরাইলি সৈন্যদের জন্য এক আতঙ্কের নাম, ইসরাইলিদের জন্য পৃথিবী সঙ্কীর্ণ করে ফেলেছে তারা। দুই শতাধিক সাংবাদিক শহিদ হয়েছেন গাজা যুদ্ধে। এমনকি বিদেশি সংবাদমাধ্যম

প্রতিনিধি পাঠানোর মতো কর্মী খুঁজে পায়নি। কিন্তু ফিলিস্তিনি সাংবাদিকদের সারা বিশ্বে সংবাদ পাঠিয়ে গেছেন। ফলে এর মধ্য দিয়ে আল-জাজিরার এজে প্লাস ভ্লগের বিসান আওদা পেয়েছেন অ্যামি অ্যাওয়ার্ড; যা চলচ্চিত্রের অস্কার বা সঙ্গীতের গ্র্যামি অ্যাওয়ার্ডের সমতুল্য। শুধু তাই না, ওয়ায়েল দাহদুহ, আল-জাজিরা আরবির ব্যুরো চিফ; যার ছেলে ও স্ত্রীসহ বহু সদস্য নিহত হয়েছেন গাজা যুদ্ধে, নিজে আহত হয়েছেন তিনি, তারপরও গাজায় সংবাদকর্ম অব্যাহত রেখেছেন, তিনি পেয়েছেন ওয়াশিংটন থেকে ন্যাশনাল প্রেস ক্লাবের ‘প্রেস ফ্রিডম‘ সম্মাননা। কয়েকদিন আগে আমেরিকায় সাহিত্য-সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘পুলিৎজার‘ পেয়েছেন গাজার খ্যাতিমান কবি নিউইয়র্কারের লেখক মোসাব আবু তোহা; যিনি জীবন নিয়ে মিসর সীমান্ত থেকে কোনোমতে বের হতে পেরেছেন এবং

প্রতিনিয়ত ইংরেজি ভাষায় গাজার পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরছেন। ইসরাইলি কারাগারে বসে বই লিখেছেন বাসিম খন্দকজি ‘কিনা বিলাওনিস সামা‘; সেই বইয়ের জন্য কারাগারে থাকতেই তিনি আরবের বুকার-খ্যাত আরব সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন‘ জিতেছেন। এদিকে গাজা যুদ্ধ যত বেড়েছে তত ইসরায়েলি সেটলারদের হামলাও বেড়েছে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তায়। ফিলিস্তিনি দুই যুবক পুরোটা ডকুমেন্টেড করেছেন। তারা সঙ্গে নিয়েছেন তাদের সমমনা দুই ইসরাইলি বন্ধুকে। সেই ডকুমেন্টারি ‘নো আদার ল্যান্ড‘ এবার ফিলিস্তিনের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার এনে দিয়েছে। যেদিন তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়, সেদিন চার পরিচালক একজন হামদান অনুপস্থিত, কারণ ইসরাইলি সেটলাররা শুনেই তার ওপর হামলা করে তাকে রক্তাক্ত করেছে

এবং সৈন্যরা তাকে ধরে নিয়ে জেলে পুড়েছে। সম্প্রতি আরেকটা ডকুমেন্টরি রিলিজ হয়েছে শহিদ সাংবাদিক শিরিন আবু আকলেহর ওপর ‘হু কিল্ড শিরিন‘; যার পর এই প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন যে, শিরিনকে ইসরাইলি সৈন্যরাই হত্যা করেছে। এরই সঙ্গে এটাও জানা দরকার যে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে ফিলিস্তিনিদের অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে, বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, আরও কয়েকটি রাষ্ট্র দেবে। কানাডা ইতোমধ্যে ঘোষণা করেছে স্বীকৃতির প্রক্রিয়াতে আছে তারা। একই সময় প্রথমবারের মতো জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিন এখন জেনারেল অ্যাসেমব্লিতে যোগ দেওয়ার স্ট্যাটাস পেয়েছে। প্রথমবারের মতো ইসরাইলের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের আইসিসিতে ওয়ার ক্রিমিনাল হিসেবে রায় দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট

ওয়ারেন্ট জারি করা হয়েছে, একই সঙ্গে জাতিসংঘের আদালত বলেছে ‘এটা গণহত্যা‘। গাজা যুদ্ধ শুরুর পর গত দুই বছরে পরাধীন ফিলিস্তিনিরা যা পেরেছে, আমরা ৫০ বছর আগে স্বাধীন হয়েও তার সিংহভাগ হাসিল করতে পারি নাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান