‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমানে ‘আলোচনা ও পরামর্শের জন্য’ নিজ দেশ পাকিস্তানে অবস্থান করছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, হাইকমিশনার মারুফ বর্তমানে ইসলামাবাদে রয়েছেন এবং তার এই সফরকে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। যদিও এটি একটি নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে ঢাকায় তার অনুপস্থিতি এবং এই সময়ে এমন সফর নানা পর্যবেক্ষকের কৌতূহল তৈরি করেছে। এদিকে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রোববার (১১ মে) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন পাকিস্তানের হাইকমিশনার। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক

বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তবে ঠিক কবে নাগাদ তিনি ঢাকায় ফিরবেন, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম