৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার এ আলোচনার আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও তা কখন হয়েছে সেটা জানাননি ইয়ারমাক। তিনি জানান, অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কিথ কেলোগ, ফ্রান্সের প্রধান কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গুয়েনটার সাউটার। আন্দ্রিই ইয়ারমাক বলেন, ‘ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রথম

ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব পক্ষ একমত হয়েছে’। জেলেনস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন, ‘রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে, ‍সে বিষয়েও আমরা আলোচনা করেছি’। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ৩০ দিনের অন্তর্বর্তী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত। যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে, ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল ৩ দিনের (৮-১০ মে) একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ইয়ারমাক বলেন, ‘ক্রেমলিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব শান্তির জন্য নয়, বরং মস্কোতে

সামরিক প্যারেড নির্বিঘ্নে আয়োজনের কৌশল মাত্র। এটি একটি রাজনৈতিক ছলচাতুরী’। রাশিয়া ৯ মে (শুক্রবার) নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করছে। প্রেসিডেন্ট পুতিন একে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান বলে দাবি করছে রয়টার্স। এদিকে, আজ থেকে (বৃহস্পতিবার) তিন দিনের সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইউক্রেনের প্রধান শহরগুলোতে আকাশ বেশ শান্তই ছিল। যদিও পূর্ব ইউক্রেনে সংঘর্ষের কিছু খবর পাওয়া গেছে। তবে তাতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?