ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
পাকিস্তান-ভারত আকাশযুদ্ধটি সাম্প্রতিক ইতিহাসে দীর্ঘতম
পাকিস্তান ও ভারতের যুদ্ধবিমানের মধ্যে সংঘটিত ‘ডগফাইট’ বা আকাশযুদ্ধকে সাম্প্রতিক বিমান চলাচলের ইতিহাসে ‘সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী’ সংঘর্ষগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
সূত্র জানায়, এই সংঘর্ষটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং এতে দুই পক্ষই নিজেদের আকাশসীমার মধ্যেই থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে—কখনও কখনও ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূর থেকেও হামলা চালানো হয়।
পাকিস্তানের এ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট (সম্মুখ লড়াই) হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে ‘বড় এবং দীর্ঘ ডগ ফাইট’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই
দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি। তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। এ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে
আনতে সমর্থ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এ কর্মকর্তা।