বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল, সি. ভাইস চেয়ারম্যান রেজাউল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল, সি. ভাইস চেয়ারম্যান রেজাউল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বাবুল এর আগে তিনবার বিজেজিইএ’র চেয়ারম্যান ছিলেন। এবার নিয়ে চতুর্থবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট), ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) ও ড. মোহাম্মদ কামরুজ্জামান (ইকো বাংলা জুট লিমিটেড)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

হয়। এতে বলা হয়, গত ৩ মে ৫৪তম এজিএমের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নিয়েছেন। বিজেজিইএ’র নির্বাচিত পরিচালকরা হলেন- সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট), মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ করপোরেশন), মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস), মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স), সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং), মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল), মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল), কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড) ও জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেজিইএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে উপস্থাপন ও রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা

করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক