সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সামরিক সংঘাতের শঙ্কাও বাড়ছে। আসন্ন যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্তে অনুপ্রবেশের শঙ্কার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) খাদ্য বিভাগ নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। খাদ্য মজুদের পাশাপাশি সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই জরুরি প্রয়োজন মেটাতে ১০০ কোটি রুপির জরুরি তহবিলও গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় সীমান্তবর্তী ১৩টি ঝুঁকিপূর্ণ আসনে অন্তত দুই মাসের জন্য আটা

মজুদ নিশ্চিত করার কার্যক্রম শুরু হয়েছে। নীলাম উপত্যকা, ঝিলাম উপত্যকা, হাভেলি, পুঞ্চ, কোটলি ও ভিম্বার- এই জেলা নিয়ে ওই ১৩ আসন গঠিত। বরফাবৃত পাহাড়ি ও যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে সাধারণত সীমিত পরিমাণ সংরক্ষিত খাদ্য সরবরাহ করা হলেও, এবার পরিস্থিতির বিবেচনায় মজুদ বাড়ানো হচ্ছে। আজাদ কাশ্মীরের খাদ্যমন্ত্রী চৌধুরী আকবর ইব্রাহিম বলেছেন, ‘সীমান্তে সম্ভাব্য সংঘর্ষ ও গোলাবর্ষণের আশঙ্কায় আমরা নিরাপদ এলাকাগুলোতে গুদাম সরিয়ে আনছি। যাতে খাদ্য সরবরাহ ব্যাহত না হয়। একই সঙ্গে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। খাদ্য বিভাগের পরিচালক আবদুল হামিদ কিয়ানি জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৭০ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে। শনিবার মুজাফফরাবাদের উপকণ্ঠের একটি মিল

থেকে প্রায় ২৫০ টন আটা নীলাম ও ঝিলাম উপত্যকার সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা