স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
টেলিভিশন বিক্রির বিজ্ঞাপনে অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করার অভিযোগে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বিরুদ্ধে অন্তত ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা। মামলায় অভিযোগ করা হয়েছে, খুচরা বিক্রির জন্য রাখা টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সের সামনে দুয়া লিপার একটি কপিরাইট করা ছবি ব্যবহার করেছে স্যামসাং। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এমন একটি আবহ তৈরি করেছে, যা দেখে মনে হয় পপ তারকা এ পণ্যটির প্রচার বা ‘এন্ডোর্সমেন্ট’ করছেন। মামলার তথ্য অনুযায়ী, টিভির বাক্সে ব্যবহৃত ছবিটির শিরোনাম ‘দুয়া লিপা— ব্যাকস্টেজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। এ ছবির যাবতীয় স্বত্ব ও মালিকানা কেবল দুয়া লিপার। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার

একটি ফেডারেল আদালতে এ মামলাটি করা হয়। চলমান আইনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিকসের একজন মুখপাত্র। অন্যদিকে, দুয়া লিপার আইনজীবীরাও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করেননি। কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি স্যামসাংয়ের বিরুদ্ধে প্রচারণার অধিকার (পাব্লিসিটি রাইটস) লঙ্ঘনেরও অভিযোগ এনেছেন লিপা। আদালতে জমা দেওয়া নথিতে লিপার আইনজীবীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং মন্তব্যের স্ক্রিনশট যুক্ত করেছেন। তাদের দাবি, বাক্সের ওপর পপ তারকার ছবি দেখে সাধারণ গ্রাহকরা পণ্যটি কিনতে উৎসাহিত হয়েছেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, একজন ভক্ত মন্তব্য করেছেন— ‘শুধু দুয়া লিপার ছবি আছে বলেই’ তিনি টিভিটি কিনবেন। ‘লেভিটেটিং’ খ্যাত এই গায়িকার আইনজীবীরা জানান, গত বছরের জুন মাসে স্যামসাংয়ের এ

নিয়ম লঙ্ঘনের বিষয়টি লিপার নজরে আসে। তখন তিনি স্যামসাংকে ছবিটির ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বারবার তা প্রত্যাখ্যান করে। মামলায় আরও বলা হয়, স্যামসাংয়ের এ অননুমোদিত ব্যবহারের ফলে দুয়া লিপার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। কারণ এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মিথ্যা বার্তা যাচ্ছে যে, তিনি ওই পণ্যটির অনুমোদন দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল