এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

এবার বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
এবার যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতারা ও স্টুডিওগুলো অন্য দেশে গিয়ে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হলিউড। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে চীন ছাড়া অন্য দেশগুলোকে তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন। রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছি, যেন তারা অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে।’ এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন ট্রাম্প

প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে আছে হোয়াইট হাউস। এর আগে গত মাসে চীন জানিয়েছিল যে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চলচ্চিত্রের সংখ্যা কমিয়ে আনবে। ট্রাম্প বলেন, আমেরিকার চলচ্চিত্রশিল্প দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রণোদনা দিচ্ছে। তিনি আরও বলেন, হলিউডসহ যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে এই ধারা ক্ষতি ডেকে আনছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শুল্ক আরোপের প্রভাব চলচ্চিত্র শিল্পে কীভাবে পড়বে কিংবা কীভাবে এটি কার্যকর করা হবে—তা স্পষ্ট করা হয়নি। তবে ট্রাম্পের পোস্টে টেলিভিশন সিরিজ সম্পর্কে কোনো উল্লেখ ছিল না—যা বর্তমানে অন্যতম জনপ্রিয় ও লাভজনক

শিল্পখাত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা