রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশসহ ৪ দাবি শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশসহ ৪ দাবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
আগামী তিন দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশসহ মোট ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়। এছাড়া রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ না হওয়ায় প্রশাসনের সমালোচনা করেছেন তারা। শিক্ষার্থীদের অন্য তিনটি দাবি হলো- নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করতে হবে; নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত বাইক প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব

দাবি কার্যকর করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি এসএম সালমান সাব্বির। লিখিত বক্তব্যে সালমান বলেন, বিগত ৩৬ বছর শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে এসেও শিক্ষার্থীরা তাদের এই রাজনৈতিক অধিকার ফিরে পায়নি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে ৯ দফা দাবির অন্যতম প্রধান দাবি ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান ঘটানো; কিন্তু রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও বারবার উপেক্ষিত হয়েছে। রাকসু ঘোষিত রোডম্যাপ

অনুযায়ী কার্যক্রম হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, গত ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে আজ এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকানো হয়েছে বলেই আমরা মনে করছি। আমাদের স্পষ্ট দাবি, ২৮ এপ্রিল পর্যন্ত যাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ছিল শুধু তারাই এই রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এটি করা না হলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটি সভা করতে পারেনি। এছাড়া গত কয়েক দিনে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে এবং নিরাপত্তা শঙ্কা

তৈরি করছে বলে মনে করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব, তাসীন খান, মাহায়ের ইসলাম, ফৌজিয়া নওরীন, মো. আতাউল্লাহসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম