‘নারীমূর্তি জুতাপেটা ভয়ংকর বার্তা দিচ্ছে’— শ্রমজীবী নারী মৈত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

‘নারীমূর্তি জুতাপেটা ভয়ংকর বার্তা দিচ্ছে’— শ্রমজীবী নারী মৈত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে চলমান কিছু তৎপরতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটির সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা রোববার এক বিবৃতিতে এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ‘নারী সংস্কার কমিশনের সুপারিশ ঘিরে যেভাবে কিছু মহল গালিগালাজ ও হুমকি দিচ্ছে, তা শালীনতার সকল সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ডে নারীরা ক্ষুব্ধ, আতঙ্কিত।’ তারা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে জুতাপেটা করা হয়েছে, তা নারীর বিরুদ্ধে ভয়ংকর বার্তা দিচ্ছে। এটি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই কাজ শুধু নারীর মর্যাদাকে কালিমালিপ্ত করছে না, বাংলাদেশকেও বিশ্বের চোখে খারাপভাবে তুলে ধরছে।’ নারী মৈত্রীর

নেতারা বলেন, ‘কমিশনের কোনো সুপারিশ এখনো গৃহীত হয়নি। আলোচনার মাধ্যমে একমত হয়েই সিদ্ধান্ত হবে। কিন্তু এখন থেকেই কমিশনের বিরুদ্ধে যেভাবে হুংকার দেয়া হচ্ছে, তা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়।’ তারা মনে করেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান নারীবিদ্বেষী তৎপরতা সেই গণজাগরণের চেতনার পরিপন্থী।’ বিবৃতিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর নিরবতায় বিস্ময় প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ‘যারা নারীর সাংবিধানিক অধিকার ও মর্যাদায় বিশ্বাস করেন, তাদের এখনই এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ সবশেষে তারা দেশের সব নারী ও সচেতন নাগরিকদের নারীবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর