আতঙ্কের মাঝেও বিয়ের সানাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

আতঙ্কের মাঝেও বিয়ের সানাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
পরনে লেহেঙ্গা, সঙ্গে ভারী গহনা। বউ সেজে বসে আছেন ১৮ বছর বয়সি রাবিয়া বিবি। মাথায় পাগড়ি ও শেরোয়ানি পরে বরবেশে পাশেই রয়েছেন চৌধুরী জুনাইদ (২৩)। দুজনই পাকিস্তানশাসিত কাশ্মীরের বাসিন্দা। ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনার মাঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে সীমান্তে বুলেট-বারুদের গন্ধ অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। চরম এ আতঙ্কের মাঝেই পাকিস্তানের কাশ্মীরে বাজছে বিয়ের সানাই। এএফপি। ভারতের পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যার ঘটনায় আবারও বৈরীভাব তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। সীমান্তে দুদেশের মধ্যে চলছে গোলাগুলি, সামরিক মহড়া। দুদেশই একে অপরকে দিচ্ছে হুমকি। এমন নাজুক পরিস্থিতিতেও নির্ধারিত তারিখে বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন জুনাইদ ও রাবিয়া। পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তবর্তী কাশ্মীরের একটি প্রত্যন্ত উপত্যকা নীলম

ভ্যালিতে বাস করেন তারা। দুদেশের এমন উত্তেজনার মাঝেও বিয়ের সিদ্ধান্তে রাবিয়া বলেন, ‘আমাদের শৈশব থেকেই এমন পরিস্থিতি দেখে এসেছি, এখন আর আমরা ভয় পাই না। আর পাবও না। আমরা শান্তি চাই, যাতে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত না হয়।’ এ বিষয়ে রাবিয়ার বর জুনাইদ বলেন, ‘মানুষ উদ্বিগ্ন এবং চিন্তিত, তবুও, আমরা কোনো ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান বাতিল করিনি’। তবে শুধু জুনাইদ দম্পতি নয়, অন্য এক গ্রামে বিয়ে করেছেন যান্ত্রিক প্রকৌশলী শোয়েব আখতারও। পরিবার-পরিজনদের সঙ্গে থাকা ২৫ বছর বয়সি আখতার বলেন, ‘এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এবং আমরা কোনো কিছুতেই এটি নষ্ট করতে দেব না। এখন আমি বিয়ে করছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

বিষয়। যদি যুদ্ধ আসে, আমরা যখনই তা ঘটবে তখনই তা মোকাবিলা করব। তার স্ত্রী বলেন, ‘আমরা খুশি এবং যদি ভারতের কিছু সমস্যা থাকে, তবে আমাদের কিছু যায় আসে না। আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমাদের এবং আমাদের জাতির স্বার্থের জন্য লড়াই করব।’ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর থেকে ভারত ও পাকিস্তান হিমালয় অঞ্চল নিয়ে বেশ কয়েকটি যুদ্ধ করেছে। বিভক্ত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের উভয় পাশে বসবাসকারী সাধারণ কাশ্মীরিরা প্রায়ই ক্রসফায়ারের শিকার হন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে পারমাণবিক অস্ত্রধারী চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কেননা ঘটনার পরপরই পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যা মানতে নারাজ ইসলামাবাদ। পাকিস্তানের দাবি-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজনৈতিক স্বার্থ হাসিলেই এ হামলার নাটক সাজিয়েছেন। এমন ঘটনায় সীমান্তের দুই পারেই মানুষ রাত কাটাচ্ছেন আতঙ্কে। জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে। যুদ্ধাতঙ্কে চুরান্ডা থেকে চকোঠি, সাইন্থ থেকে ত্রেওয়া-প্রতিটি সীমান্তবর্তী গ্রামের ঘরে ঘরেই এখন গড়ে উঠছে বাঙ্কার। জরুরি রসদ মজুত করছেন সেখানেই। প্রতিদিনের জীবনযাপন চালিয়ে যাচ্ছেন ভয় আর দুশ্চিন্তার ছায়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত