লোহিত সাগরে মার্কিন তেল পরিবহণে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

লোহিত সাগরে মার্কিন তেল পরিবহণে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র (এইচওসিসি) শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিনবিরোধী এই নিষেধাজ্ঞাটি ১৭ মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভির। এইচওসিসি–এর নির্বাহী পরিচালক জানান, ‘মার্কিন শত্রু’ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন শত্রু গত ১৭ এপ্রিল আল-হুদায়দা প্রদেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়।

যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেই সব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়ার। যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ, তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে’। ইয়েমেনের এই ঘোসণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল (এইচএস কোড ২৭০৯.০০) নির্বিচারে রপ্তানি, পুনঃরপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও। তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এইচওসিসি প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে ইয়েমেনের ‘আক্রমণকারী পক্ষের তালিকায়’ অন্তর্ভুক্ত করা হবে। এ ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী, অ্যাডেন

উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। সেই সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে, মানবিক উদ্দেশ্যে বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলো আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত