শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। দেশটিতে শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলিতে। সেই সঙ্গে আন্টার্কটিক অঞ্চল ও মাগালানেস অঞ্চলের সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি আর্জেন্টিনার দক্ষিণ থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দূরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। তবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। তবে চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএস) ভূমিকম্পটির মাত্রা ৭.৮ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বলে জানিয়েছে। এর

পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা (SENAPRED) আন্টার্কটিক অঞ্চল এবং মাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ফন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা মাগালানেস অঞ্চলের পুরো উপকূলজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা’। ‍সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত