সকালে সেনাবাহিনীর দরবার: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

সকালে সেনাবাহিনীর দরবার: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
ঢাকা সেনানিবাসের দরবার হলে আগামীকাল সকালে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ দরবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দিনগুলোতে সেনাবাহিনীর দরবার দেশবাসীর কাছে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। বিশেষ করে গত দরবারে আলোচিত “নো ব্লাডি করিডোর ইস্যু” এবং সেনাপ্রধানের উদ্দীপনামূলক বক্তব্য, “আমার কোনো অভিভাবক নেই, তোমরাই আমার অভিভাবক,” সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারের দরবারে শুধু অফিসার নয়, সৈনিকদেরও উপস্থিতি থাকবে, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই দরবারের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান রাজনৈতিক ও জাতীয় পরিস্থিতি সম্পর্কে সেনাবাহিনীকে ব্রিফ করা এবং মাঠপর্যায়ের চিত্র তুলে ধরা। সেনাপ্রধান এর আগে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে

যেতে চায়। এই প্রেক্ষাপটে আগামীকালের দরবারে সেনাপ্রধান কী বার্তা দেবেন, তা নিয়ে সবার কৌতূহল তুঙ্গে। সকাল ১০.৩০ এ শুরু হবে দরবার, এবং আলোচনা শেষে ১১.৪৫-এ অফিসার দের এড্রেস করে বক্তব্য দেবেন সেনাপ্রধান। গত দরবারে সেনাপ্রধানের দৃঢ় অবস্থান এবং সৈনিকদের প্রতি তাঁর আস্থাশীল বক্তব্য দেশের জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। এবার সৈনিকদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই দরবারে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ, নির্বাচনের সময়সীমা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য কী হবে, তা জানতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই দরবারে সেনাবাহিনীর ঐক্য, শৃঙ্খলা এবং জাতীয় দায়িত্ব পালনে তাদের প্রতিশ্রুতি আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্য এবং দরবারের ফলাফল দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির

ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!