আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার বাণী: গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি অটল প্রতিশ্রুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনার বাণী: গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি অটল প্রতিশ্রুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও সংগ্রামী অভিবাদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বর্তমান সংকটে নেতাকর্মী ও জনগণকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে মওলানা ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ইতিহাস স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা ভাসানীর মতো নেতাদের অসাম্প্রদায়িক ও জনকল্যাণমুখী রাজনীতির উত্তরাধিকার বহন করছে এই দল। তিনি জানান, ১৯৫৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয়তাবাদী আন্দোলনের পথে অপ্রতিরোধ্য হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শেখ হাসিনা বর্তমান

রাজনৈতিক সংকটের প্রসঙ্গে বলেন, “একটি অসাংবিধানিক সরকার আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, লক্ষাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করছে। এটি গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।” তিনি ১৯৭১ সালে ইয়াহিয়া খানের দমননীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তবে, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অতীতের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে রাহুমুক্ত করবে। বঙ্গবন্ধুর সাহস ও বিচক্ষণতাই আমাদের অস্ত্র।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাহস না হারানোর আহ্বান জানান। শেখ হাসিনা তার নেতৃত্বে আওয়ামী লীগের অর্জনের কথা উল্লেখ করে বলেন, জঙ্গিবাদ প্রতিরোধ, দারিদ্র্য হ্রাস, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ আর আওয়ামী লীগ

সমার্থক। এই মাটি থেকে কেউ আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না।” বিবৃতির শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে দেশের চিরস্থায়িত্ব কামনা করেন। এই বাণী বর্তমান সংকটে আওয়ামী লীগের অটল অবস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতির প্রতিফলন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন