‘আমরা শুধু মজা করতে চেয়েছিলাম’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

‘আমরা শুধু মজা করতে চেয়েছিলাম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ক্লাব বিশ্বকাপে অংশ না নেওয়ায় ছুটিতে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে মাঠের বাইরে থেকেও তিনি আলোচনার শীর্ষে। ছুটির সময় ২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও ওনলি-ফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে তাঁর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তরুণ বয়সে (ইয়ামালের বয়স মাত্র ১৬) বড় বয়সী মডেলের সঙ্গে সময় কাটানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা চলছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভাসকেজ নিজেই। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমার বিরুদ্ধে অনেকে অশালীন ভাষা ব্যবহার করছে। কেউ কেউ তো আমাকে ‘পেডোফাইল’ বলছে, এমনকি মৃত্যুর হুমকিও দিচ্ছে। অথচ আমরা শুধু ছুটি কাটাতে চেয়েছিলাম।” ভাসকেজ আরও জানান, “আমি এখনো

৩০-এ পৌঁছাইনি। আমার বয়স ২৯ বছর। দুজন মানুষ মিলে কোথাও গেলে এত হইচই করার কী আছে?” এদিকে, স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন চলছে—পর্ন তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গেও ইয়ামালের সম্পর্ক রয়েছে। তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন তরুণ ফুটবলার। স্প্যানিশ টিভি শো 'ত্রেদেআর'-এ ইয়ামাল বলেন, “আমি ক্লদিয়া বাভেলের সঙ্গে দেখা করতে চাইনি, কারণ আমি আগ্রহী ছিলাম না। তার চেয়েও বড় কথা, আমার মা কখনো অচেনা কাউকে বাসায় ঢুকতে দেন না।” মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নেওয়া লামিন ইয়ামাল ভবিষ্যতের সুপারস্টার হিসেবে বিবেচিত। তবে এত অল্প বয়সেই মাঠের বাইরের আলোচনায় জড়িয়ে পড়া, তাঁর ক্যারিয়ারের জন্য কতটা স্বাস্থ্যকর—এ নিয়ে ভক্তদের মাঝেও প্রশ্ন উঠছে। বার্সেলোনা কর্তৃপক্ষ

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল