পুতিনের সঙ্গে বৈঠক: রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

পুতিনের সঙ্গে বৈঠক: রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাল সোমবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা। আজ রোববার তুরস্কের ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, রাশিয়া ইরানের বন্ধু ও আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব রয়েছে। আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করি ও অবস্থান সমন্বয় করি। তিনি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে রাশিয়ার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে। এছাড়া, ইসরাইলি হামলা বন্ধে তুরস্কসহ একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন আব্বাস আরাঘচি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন,

ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণের জবাবে একটি প্রতিরক্ষামূলক সামরিক পদক্ষেপ "অনিবার্য।" সংবাদ সম্মেলনে বলেন আরাঘচি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে, এ ছাড়া অঞ্চলের একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গেও আমার আলোচনা হয়েছে। তুরস্কসহ কয়েকটি দেশ ইঙ্গিত দিয়েছে যে তারা মধ্যস্থতার চেষ্টা করতে পারে, যাতে ইসরায়েলি হামলা বন্ধ হয়। তবে আরাঘচি স্পষ্ট জানান, কেবল কূটনীতি দিয়ে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার দেশকে আক্রমণ করা হয়েছে, এর জবাব দিতেই হবে। এই বিষয়টি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তবে আলোচনার দরজা সবসময় খোলা রাখা উচিত, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই।’ রাশিয়া সফরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি

কিছু উদ্যোগ ও আলোচনা শুরু করতে যাচ্ছি, যাতে এই মার্কিন আগ্রাসন প্রতিহত করা যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি