বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ভারতের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’। ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’–এর সম্প্রচার বাংলাদেশে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। চ্যানেলটির বিরুদ্ধে ধর্মীয় উসকানি, গুজব ছড়ানো ও দেশের সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিট আবেদনে দাবি করা হয়— “রিপাবলিক বাংলা বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার মতো সংবাদ সম্প্রচার করছে, যা দেশের সামাজিক সহাবস্থান ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।” এছাড়া রিটে চট্টগ্রামকে ঘিরে অপরাধমূলক ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলা হয়। এসব তথ্যের ভিত্তিতে রিটকারী চ্যানেলটির

সম্প্রচার অবিলম্বে বন্ধে নির্দেশনা চেয়েছেন। এই রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও তথ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে এবং তাদের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতীয় এই টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশে সম্প্রচার চালিয়ে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করছে, যা দেশের অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। রিটে আরও উল্লেখ করা হয়, ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ, যা আন্তর্জাতিক প্রচারনীতি লঙ্ঘন করে। তাই চ্যানেলটির প্রচার দ্রুত বন্ধে বিটিআরসিকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে এখনো আদালত কোনো আদেশ দেননি। শুনানির তারিখ নির্ধারণের

অপেক্ষায় রয়েছে রিটটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?