‘খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

‘খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার অবস্থানকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যকার এই চুক্তির বিষয়ে ক্রেমলিন নীরব ছিল। তবে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এর অর্থ হচ্ছে ট্রাম্প ‘কিয়েভের শাসনামল ভেঙে দিয়েছেন’। কেননা এখন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার জন্য খনিজ সম্পদের মাধ্যমে অর্থ দিতে হবে। ওয়াশিংটনে স্বাক্ষরিত এবং ট্রাম্প কর্তৃক ব্যাপকভাবে প্রচারিত এই চুক্তিটি ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা

করে। এই চুক্তিটি নতুন ইউক্রেনীয় খনিজ প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেয়। এছাড়া এ চুক্তি হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের প্রচেষ্টার একটি অংশ। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই চুক্তিটি রুশ নেতৃত্বকে দেখাবে যে ইউক্রেনীয় ও আমেরিকান জনগণের মধ্যে এবং আমাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। ’ তিনি বলেন, ‘আমি মনে করি এটি রাশিয়ান নেতৃত্বের জন্য একটি শক্তিশালী সংকেত। চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ভিত্তিতে আলোচনার ক্ষমতা দেয়। ’ ইউক্রেনীয় পার্লামেন্টকে এখন চুক্তিটি অনুমোদন করতে হবে। ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সাংবাদিকদের বলেন,‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি

অনুমোদন করতে চাই। তাই আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি করার পরিকল্পনা করছি। ’ সভিরিডেনকো বলেন, ‘একটি যৌথ মার্কিন-ইউক্রেন বিনিয়োগ তহবিল কার্যকর হওয়ার আগে কিছু প্রযুক্তিগত বিবরণ সম্পন্ন করতে হবে। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা