ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান এ তথ্য জানিয়েছে। ১ মে (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল, শাকরগড়সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র, যেমন—ট্যাংক, কামান, এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে—শত্রুর যেকোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া। পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং

যেকোনো আক্রমণে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে। সূত্রগুলো আরও জানায়, মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এর আগে, ২৯ ও ৩০ এপ্রিল রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানগুলো দখলকৃত কাশ্মীরের আকাশসীমায় ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয়। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলোর গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো হতচকিত হয়ে পিছু হটে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে জানায়, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক