হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
সৌদি আরবের মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মক্কায় থাকার ব্যবস্থা ও পরিবহণ সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলেন তারা। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেফতার হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেফতার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেফতার করে। মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে। চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেফতার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে

অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কুরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়। সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে কোনো প্রতারণার খবর পেলে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা