শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ অস্বীকার চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ অস্বীকার চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
শুল্কসংক্রান্ত আলোচনার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ সরাসরি অস্বীকার করেছে চীন। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনবিসি নিউজ। সোমবার (স্থানীয় সময়) এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমি আবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না। তিনি আরও জানান, ট্রাম্পের সাম্প্রতিক দাবি—যেখানে তিনি বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন—তাও ভিত্তিহীন। গুও বলেন, আমার জানা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুই প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। চীনের এই কঠোর অবস্থান ট্রাম্পের নেতৃত্বে আরোপিত ১৪৫ শতাংশ আমদানি শুল্কের জবাব হিসেবে এসেছে, যা যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের

প্রবাহে বড় আঘাত হেনেছে। যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা— এমনকি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট—জোর দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র এই শুল্কযুদ্ধে জয়ের জন্য ভালো অবস্থানে রয়েছে। তবে মার্কিন ব্যবসায়ীরা এবং বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, চীনের সঙ্গে কার্যত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়লে শিগগিরই মূল্যবৃদ্ধি, পণ্যের ঘাটতি এবং খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো পরিণতি দেখা দিতে পারে। এমন প্রেক্ষাপটে যখন ট্রাম্প দাবি করছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তার প্রশাসন একাধিক দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কাজ সম্পন্ন করবে—তখন কিছু মার্কিন কর্মকর্তা চীনের সঙ্গে আলোচনার ব্যাপারে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিচ্ছেন। রোববার সিএনএন-এ কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স বলেন, প্রতিদিনই আমাদের চীনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তবে চীন যখন এসব অস্বীকার

করছে, তখন তিনি জানান, ওয়াশিংটনে আমাদের টিমের মতে, বিভিন্ন বাণিজ্য পণ্যের বিষয়ে আলোচনা চলছে। অন্যদিকে বেসেন্ট বলেন, চীন হয়তো ভিন্ন একটি শ্রোতাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, আমাদের একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি এই চীনা শুল্কগুলো টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা হ্রাস পাবে। তবে বাণিজ্য উত্তেজনা নিরসনে চীন বলেছে, যুক্তরাষ্ট্রকে আগে তার একতরফা শুল্ক তুলে নিতে হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই সমস্যা সমাধান করতে চায়, তবে তাদের উচিত চীনের ওপর আরোপিত সব একতরফা পদক্ষেপ প্রত্যাহার করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা