অবশেষে ‘তার’ দেখা পেলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

অবশেষে ‘তার’ দেখা পেলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নামে কতশত মানুষ তাদের সন্তানের নাম রেখেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু এই মেসির নামটা কার নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল, সেটা জানেন তো? জানা যায়, মেসির নামকরণ হয় মূলত আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সঙ্গে মিল রেখে। পরে সেই লিওনেল মেসি নামেই পরিচিতি পান এই ফুটবল তারকা। ২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি শুনিয়েছিলেন মেসির নামের গল্প। তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস

করব। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখা নিয়ে।’ ‘ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে (মেসির বাবা) ওর নাম রাখে ‘Lionel’। তখন আমি বলি, এটা তুমি কী করলে! সে আমাকে বলল, আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি’-যোগ করেন মেসির মা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সেই লিওনেল রিচির সঙ্গে দেখা হয়েছে মেসির। গত বুধবার (৯ এপ্রিল) ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। যে ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে

উঠেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের এই জনপ্রিয় তারকার। মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পপ তারকা রিচি লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন... আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস