ফিলিস্তিনে যেতে চান সিলেটের ১শ নার্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে যেতে চান সিলেটের ১শ নার্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান সিলেটের ১শ নার্স। স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করতে সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি জমা দেন নর্থ ইস্ট নার্সিং কলেজের রেজিস্টার্ড মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া। ইতোমধ্যে সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ১শ জনের একটি টিম করা হয়েছে। নার্সিং শিক্ষার্থীরা বলেন, আমরা গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদের সেবা দিতে পারব। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন

নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি স্মারকলিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও