চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের বড় লাফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের বড় লাফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর এতে আইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে উঠে এলো কেকেআর। শুক্রবারের ম্যাচের আগে কেকেআর ছিল ষষ্ঠ স্থানে। চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে আজিঙ্কা রাহানেরা উঠে এলেন তৃতীয় স্থানে। মূলত, কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করল চেন্নাই সুপার কিংস। ৯ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের ব্যবধানে হেরে গেছে সিএসকে। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে হারল ধোনির দল সিএসকে। শুক্রবার টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। কেকেআরের বোলিংয়ের সামনে ধসে যায় চেন্নাইয়ের ব্যাটিং। ইনিংসের দ্বিতীয় ওভারে মঈনের হাতে বল দেন রাহানে। চেন্নাইকে প্রথম ধাক্কা

দেন মঈন আলী। আউট করেন আগের ম্যাচে অর্ধশতরান করা ডেভন কনওয়েকে। সেই শুরু। আরও একটি ম্যাচে ব্যর্থ রাচিন রবীন্দ্র। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হয় চেন্নাই সুপার কিংস। ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে পারে স্বাগতিকরা। জবাবে ১০ দশমিক ১ ওভারেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। কেকেআরের তিন স্পিনার মঈন, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর সামনে এদিন কিছুই করতে পারেননি না চেন্নাইয়ের ব্যাটাররা। ১২ ওভারে মাত্র ৫৫ রান তুলতে পেরেছিল চেন্নাই। এর মধ্যেই উইকেটের পতন হয় ৬টি। পরে ৭৯ রানে ৯ উইকেটের পতন ঘটে চেন্নাইয়ের। সেখান থেকে অংশুল কম্বোজ এবং শিবম দুবের শেষ বেলায় লড়াইয়ের কারণে

১০৩ রানে পৌঁছায় তারা। ১০৪ রান তাড়া করে জিততে যে কেকেআরের বিশেষ সমস্যা হবে না তা বোঝা যাচ্ছিল। কিন্তু যেভাবে কলকাতা জিতল তা হয়তো কেকেআরের সমর্থকেরাও আশা করেননি। এদিকে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে তাদের পয়েন্ট ৮। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। চার ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ৮। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো কলকাতা। ছয় ম্যাচ খেলে তৃতীয় জয় পেলেন রাহানেরা। তাদের পয়েন্ট ৬। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শুক্রবারের ম্যাচের পর ষষ্ঠ স্থানে থাকল লখনৌ সুপার জায়ান্টস। সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায়

অষ্টম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, নবম স্থানে চেন্নাই সুপার কিংস আর ১০ম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী