সাবেক সতীর্থকে কেন ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫
     ৬:১৭ অপরাহ্ণ

সাবেক সতীর্থকে কেন ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৬:১৭ 101 ভিউ
একসময় চেন্নাই সুপার কিংসের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়াইন ব্রাভো। তবে সময়ের পরিক্রমায় তাদের পথ বেঁকে গেছে। ধোনি এখনো চেন্নাইয়ের জার্সিতে খেলছেন। তবে ব্রাভো এখন আর ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলছেন না, বরং কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি। কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল শেষ হয়ে গেছে চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের।

তাই সাবেক অধিনায়ক ধোনিকে আবারও নেতৃত্বে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ধোনির নেতৃত্বে আজ (শুক্রবার) রাতে কলকাতার মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির। তখনই নেটের ভেতর থেকে ধোনি বলে ওঠেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভো হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাইয়ে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও

পালন করেছেন। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা