ডিপিএলে ‘ইচ্ছাকৃত আউটে’ ম্যাচ হারের অভিযোগ, ইমরুল-নাফিসদের প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ডিপিএলে ‘ইচ্ছাকৃত আউটে’ ম্যাচ হারের অভিযোগ, ইমরুল-নাফিসদের প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৭৯ রানের লক্ষ্য দিয়ে ৫ রানে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। এই জয়ে গুলশান লিগে তিনে থেকে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে। প্রশ্ন উঠেছে গুলশানের এই জয় নিয়ে। শাইনপুকুরের ব্যাটাররা ইচ্ছাকৃত আউট একটা ক্লাববে সুপার ফোরে উঠতে দেয়নি এমন অভিযোগ উঠেছে। ডিপিএলের মান, ম্যাচ ফিক্সিংসহ নানা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমও সবর। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও ডিপিএলে খেলা ইমরুল কায়েস ও শামসুর রহমানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও থেকে দেখা যায়, শাইনপুকুরের এক ব্যাটার ডাউন দ্য উইকেটে এসে বল খেলার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্টাম্পিং হন। তার

ওই আউট নিয়ে প্রথম সন্দেহের আর্বিভাব। এরপর শেষ ব্যাটারও ডাউন দ্য উইকেটে আসেন। কিন্তু বোলার নাঈম ইসলাম ওয়াইড লাইনে বল করেন। শাইনপুকুরের শেষ ব্যাটার মিনহাজুল আবেদিন ক্রিজে ফিরে যাওয়ার যথেষ্ট সময় পান। গুলশানের উইকেটরক্ষক দ্রুত বল ধরে স্টাম্প করতে পারেননি। এটা দেখে ব্যাটার মিনহাজুল পপিং ক্রিজে ব্যাট দিতে গিয়েও ব্যাট সরিয়ে আনেন এবং বাইরে ব্যাট ছোঁয়ান। তিনি আউট হলে হেরে যায় শাইনপুকুর। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাহরিয়ার নাফিস কেবল ‘ছি’ শব্দটা লিখেছেন। নিন্দা জানাতে ওই একটা শব্দই যথেষ্ট ওজন বহন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী গ্রুপের শামসুর রহমান লিখেছেন, ‘সিরিয়াসলি, শেইম!’ ম্যাচের ভিডিও দৃশ্যসহ দীর্ঘ এক

পোস্টে ইমরুল কায়েস খিলেছেন, ‘মিডিয়া, ক্রিকেটার, ধারাভাষ্যকার সবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত, ক্ষুব্ধ। ঢাকা প্রিমিয়ার লিগে যে কাজটা হয়েছে, সেটা শুধু লজ্জাজনক না, এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে। একটা দলকে সুপার লিগে উঠতে না দিতে পরিকল্পিতভাবে আরেক মাঠে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে! এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে? কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা? লজ্জা! কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজেদের স্বার্থে দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জোর দাবি জানায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা