ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
কোটি টাকার গাড়িতে চড়া কাপাসিয়া থানার পরিদর্শক খোকনকে প্রত্যাহার
গাজীপুরের কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত খোকন চন্দ্র সরকারকে সোমবার তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি তিনি কাপাসিয়া থানায় যোগদানের পর ঢাকা থেকে কোটি টাকার গাড়ি দিয়ে অফিস করতে দেখা গেছে। এ বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিলে এবং সংবাদ প্রকাশ হলে তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি তদন্ত করে গাজীপুরের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, পুলিশের এসআই পদ ২০১০
সালে নিয়োগ পাওয়া খোকন চন্দ্র সরকার গত আ.লীগ সরকারের আমলে বেশিরভাগ সময় চাকরি করেছেন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা গোয়েন্দা শাখায়। দীর্ঘ এ সময় বিরোধী দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নির্যাতন করে টাকা আদায় এবং আন্তঃজেলা মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ছিল তার হাতে। ২০২২ সালে এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতির পর তাকে পোস্টিং করা হয় নারায়ণগঞ্জ থেকে নরসিংদী জেলায়। পদোন্নতি পাওয়ার পরই অনেক সিনিয়রকে বাদ দিয়ে তাকে করা হয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপর থেকে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি সশস্ত্রভাবে লড়াই করে গুলি বর্ষণ
করেন ছাত্র-জনতার বিরুদ্ধে। পরে ৫ আগস্ট রাতের বেলায় ছদ্মবেশে নরসিংদী থেকে পালিয়ে যান তিনি। এরপর ঢাকা ডিআইজি অফিস থেকে তাকে গাজীপুরে পোস্টিং করা হলে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে গাজীপুরের পুলিশ সুপার তাকে কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত হিসেবে নিয়োগ দেন। দুইটি পাজারো ও একটি দামি প্রাইভেট কারের একেক দিন একেকটি ব্যবহার করে ঢাকা থেকে কাপাসিয়া থানায় অফিস করতে দেখা গেছে তাকে। এ বিষয় কাপাসিয়া থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে পরিদর্শক ( তদন্ত ) খোকন চন্দ্র সরকারকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।