সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেল প্রসূতি ও যমজ নবজাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেল প্রসূতি ও যমজ নবজাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
মাগুরা সদর ক্যাম্পে কর্তব্যরত বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছেন এক প্রসূতি মা ও তার দুটি নবজাতক ছেলে সন্তান। মঙ্গলবার বাহিনীর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুকে এমন তথ‍্য ও ছবি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, মাগুরা সদর উপজেলার মো. সজিব হুসাইন (২৮) সেনাক্যাম্পে এসে জানান- তার গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে দুই ব্যাগ রক্ত প্রয়োজন। যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।এমন পরিস্থিতিতে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনা সদস্যরা তাৎক্ষণিক সাড়া দেন। দুইজন স্বেচ্ছাসেবী সেনা সদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয়। পাশাপাশি রক্তদান সম্পন্ন করে। এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং

মো. সজিব হুসাইনের ঘরে জন্ম নেয় দুটি সুস্থ যমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন। ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দেশের সুরক্ষায় নয় বরং মানবতার এক অক্লান্ত প্রহরী। অসহায়ত্বে সেনা সদস্যরা হয়ে ওঠেন সাহস ও নির্ভরতার প্রতীক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য