জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫) মস্তবারী মণ্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০),

হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মণ্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেন (৩৫) ও অজ্ঞাত ৫ জন। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে মামলা রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে

গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় মঙ্গলবার সকাল থেকে আহত রোগী আসছে। বর্তমানে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া ও মারাত্মক আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি