ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। বাংলাদেশেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
এবার আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর
প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’ এর আগে গাজায় হামলার ছবি জুড়ে দিয়ে করা এক পোস্টে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’